শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিধ্বস্ত তুরস্কে লুটপাটের অভিযোগ

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ২৮ হাজার ছাড়াল

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ২৮ হাজার ছাড়াল

    তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর এখনও চলছে উদ্ধার কাজ। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অনেক জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুই দেশ মিলে মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধ্বংসস্তুপে আটকে পড়াদের জীবিত উদ্ধার করতে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে মনে করছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

    এদিকে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে লুটপাটের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কয়েকটি বন্দুক। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

    একজন উদ্ধারকারী বলেছেন, খাদ্য সরবরাহ কমে যাওয়ায় নিরাপত্তা আরো খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    এদিকে একটি অপরিচিত গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কথা উল্লেখ করে স্থানীয় সময় শনিবার (১১ ফেব্রুয়ারি) অনুসন্ধান অভিযান স্থগিত করেছে জার্মান উদ্ধারকারীরা এবং অস্ট্রিয়ান সেনাবাহিনী। যদিও সংঘর্ষের কারণ জানাননি উদ্ধারকারীরা।

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, যে কেউ আইন ভঙ্গ করলে তিনি জরুরি ক্ষমতা ব্যবহার করবেন।

    তুর্কি কর্তৃপক্ষ পরিস্থিতি নিরাপদ মনে করার সঙ্গে সঙ্গে জার্মান উদ্ধারকারী দলগুলো আবার কাজ শুরু করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন