শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন

    পিরোজপুরে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    পিরোজপুরের ভান্ডারিয়াতে (১১ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


    জানা যায়  গত  ৯ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার রাতে ৫ নং ধাওয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পলাশ চন্দ্র মিত্রের উপর সন্ত্রাসি হামলা হয় ভিকটিম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে উপজেলার দিকে যাওয়ার পথে রাত আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময় পিছন থেকে আসা ২ টি মোটরসাইকেল যোগে ৫ জন সন্ত্রাসী তার পথ রোধ করে দেশীও অস্ত্র  নিয়ে তার উপর আতর্কিত হামলা করে এবং তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ ব্যপারে ভান্ডারিয়া থানায় অজ্ঞাত ৫ জনকে আসামী করে একটি অভিযোগ কর হয়।

    শনিবার বিকেলে ৩টায় মনিরুল ইসলাম মেম্বরের সভাপতিত্বে উপজেলার   ইউপি মেম্বার এসোসিয়েশন এর আঞ্চলিক কার্যালয় চরখালী বিসমিল্লাহ চত্ত্বর এই সভার কার্যক্রম সম্পন্ন করা হয়,  এ সময়  উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম সিন্টু, ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হোসেন মুন্সি,সহিদুল ইসলাম মেম্বর,আনোয়ার হোসেন বাচ্চু,বাহাউদ্দীন বাদল, এস,এম সালাউদ্দিন, সওকত হোসেন সোহাগ সহ উপজেলার সকল ইউ পি সদস্য সদস্যা বৃন্দ।
    জেলা শাখার সদস্য সচিব বলেন দেশের ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদে ৫৪৬৪৮ জন ইউ পি সদস্য এখন এক থালায় ভাত খায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন ছাড় দেয় ছেরে দেয় না ।

    এই ঘৃণিত অপরাধের সুষ্ঠু বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিসি মহদয়ের কাছে স্মারকলিপি পেশ করার কথা বলেন এবং ঘটনার সাথে জরিতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য কঠোর হুশিয়ারি দেন।

    এব্যপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুজ্জামান মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০২ পূর্বাহ্ন