শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর জেলার ইজতেমা আখেরী মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

    পিরোজপুর জেলার ইজতেমা আখেরী মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো

    পিরোজপুর জেলার ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
    শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা ইজতেমা কমিটির আয়োজনে আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের শীর্ষ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী।

     মোনাজাতে দূর দূরান্তের হাজার হাজার মুসল্লি অংশ নেন। প্রায় ২২ মিনিটের মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার সমাপ্তি ঘটে। মোনাজাতে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, নাজাত, শান্তি, কল্যাণ, ঐক্য, মুক্তি, আত্মশুদ্ধি এবং ইহো ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসুল্লিরা। এছাড়া মোনাজাতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হাজার হাজার হতাহত মানুষের জন্য দোয়া করা হয়।

    ইজতেমায় জেলার ৭ উপজেলাসহ দেশের ও ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের ধর্মপ্রাণ মুসুল্লী অংশ নেয়। এ সময় মুসল্লিরা তাবলীগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি তাবলীগ জামায়াতবদ্ধ হয়ে ইসলামের দাওয়াতি কাজে বের হওয়ার অঙ্গীকার করেন।

    ইজতেমার আখেরী মেনাজাতে অংশ নেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

    পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, সুষ্ঠভাবে ইজতেমা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নজরদারি করেছেন।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জা.মো. মাসুদুজ্জামান বলেন, ইজতেমায় অংশগ্রহণ করা মুসল্লিদের নিরাপত্তাসহ কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকে পুলিশের পক্ষ থেকে নজর রাখা হয়েছিল।


    উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পশ্চিম প্রান্তে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায় ভারতীয় জামাতের আমবয়ানের মাধ্যমে তিন দিনের জেলা ইজতেমা শুরু হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন