শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

    বেনাপোল প্রতিনিধি

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন

    বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

    ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  সদস্যরা। এ কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল স্বর্ণের বার গুলো উদ্ধার করেন। এ সময় স্বর্ণের বার ফেলে পালিয়ে যায় দুই মোটর সাইকেল আরোহী।

    বিজিবি জানায়, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় নামক স্থানে গোপনীয়তার সাথে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষন পর বিজিবি টহল দল দুই জন ব্যক্তিকে মোটর সাইকেলযোগে আসতে দেখে তাদেরকে থামতে বলে। তারা মোটর সাইকেলটি না থামিয়ে জোরে চালিয়ে পালাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে লাঠি দিয়ে আঘাত করলে মোটর সাইকেলের পিছনে থাকা ব্যক্তির সাথে বহনকৃত কষ্টেপ দ্বারা পেচানো একটি প্যাকেট ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে যায়। তাদের ধরার চেষ্টা করলে তারা দ্রুত বেগে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরে উক্ত প্যাকেটটি তল্লাশি করে ৯৩৮ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৬৬ কেজি ১৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ন