শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কোন মিথ্যাচার ও অপপ্রচারে বিশ্বাস করবেন না : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

     কোন মিথ্যাচার ও অপপ্রচারে বিশ্বাস করবেন না : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোন মিথ্যা কথা চলে না। সরকারের বিরুদ্ধে কিছু লোক না জেনেই  মিথ্যাচার  ও অপপ্রচার করে,  আপনারা তাতে বিশ্বাস করবেন না।

    শুক্রবার দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

    দীপু মনি আরো বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেকে ইসলামের বিষয় নিয়ে মিথ্যাচার করছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে একটি বিশেষ শ্রেণীর মানুষ নানা অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণ মিথ্যাচারে বিভ্রান্ত হবে না।

    উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর  হোসেন  বেপারী প্রমুখ।

    মন্ত্রী গত দুদিন নীলকমল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা  শুনেন এবং তাদের খোঁজ খবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য রাখেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৫৬ পূর্বাহ্ন