শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোপালগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন

    গোপালগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

    গোপালগঞ্জে বৃহস্পতিবার রাত থেকে  ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায়  গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয় শহরের পৌরপার্কে এ  মেলার আয়োজন করেছে।

    বৃহস্পতিবার রাতে শহরের পৌর পার্কে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ রকিব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন ।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের  সহকারী ব্যবস্থাপক গৌরব দাস প্রমুখ বক্তব্য রাখেন ।

    পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ অতিথিরা  মেলার স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন। পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ৪০ টি স্টল বসেছে। এতে বস্ত্র , পাট, চারু কারু, মৃৎ ও হস্ত শিল্পে উৎপাদিত পণ্যের সমাহার ঘটেছে । এ মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ।

    বিসিকের গোপালগঞ্জ জেলা কর্যালয়ের  সহকারী ব্যবস্থাপক গৌরব দাস বলেন, বস্ত্র , পাট, চারু কারু ,মৃৎ ও হস্ত শিল্পের প্রসারে এ মেলার আয়োজন করা হয়েছে।মেলায় দেশের বিভিন্ন প্রান্তে  উৎপাদিত পণ্যের পসরা বসেছে।এখান থেকে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য সুলভে কিনতে পারছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন