শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লন্ডনে ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’র উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    লন্ডনে ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’র উদ্বোধন

    লন্ডনে প্রমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’-এর আয়োজন করলো লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। বাংলাদেশ হাই কমিশন, লন্ডন গত মঙ্গলবার পূর্ব লন্ডনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ-ইউকে উইমেন ই-কমার্স এক্সপো’-এর আয়োজন করে।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি উৎসবমূখর পরিবেশে এই এক্সপো  উদ্বোধন করেন।

    এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক ভিডিও বার্তায় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের যুক্তরাজ্যে ব্যবসায় ও বাজার সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লন্ডন মিশন সর্বাত্বক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।

    এক্সপো উপলক্ষে হাই কমিশন আয়োজিত এক বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেহের আফরোজ চুমকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও সাফল্যের স্বাক্ষর রেখে দেশের অগ্রযাত্রায় অসামান্য ভূমিকা পালন করছেন। ব্যবসার ক্ষেত্রেও তারা আজ পিছিয়ে নেই। সরকারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও আইসিটি মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নারী উদ্যোক্তারা সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করে স্বাবলম্বি হয়ে উঠছেন।’

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে দেশের উন্নয়নে অগ্রাধিকার দেয়ার ফলেই আজ বাংলাদেশের নারী উদ্যোক্তারা যুক্তরাজ্য সফরে এসে তাদের ব্যবসায়ের সম্প্রসারণের জন্য ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি  নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে বৈঠক ও নেটওয়ার্কিং করার এবং লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ পেয়েছেন।’

    তিনি ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তা ও ক্রেতাদের সাথে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের দৃঢ় সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এক্ষেত্রে যেসব বাধা-বিপত্তি রয়েছে সেসব দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
    উল্লেখ্য, মেহের আফরোজ চুমকি এই ট্রেড মিশনের গেস্ট অব অনার হিসেবে বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন।

    আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ হাই কমিশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের হাই কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ  চেম্বার অব কমার্স-এর প্রেসিডেন্ট সাঈদুর রহমান রেনু,  উইং-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিসা, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড, ইউকে-এর ইস্টার্ন ইন্ডিয়া সম্পর্কিত বিনিয়োগ প্রধান সন্দীপ চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মারুফ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব উর্মি মাযহার ও এনটিভি ইউকে-র সিইও সাবরিনা হোসাইন।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৩ পূর্বাহ্ন