ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার জেলা সম্মেলন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ২০২৩ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা মোঃ আল আমিন হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি তালুকদার তরীক মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল আজও বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। স্বাধীনতার ৫২ বছর অতিক্রম হওয়ার পরও বাংলার মানুষ আজও খাদ্য বস্ত্র বাসস্থান হীন মানবতার জীবন যাপন করছে।
মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাধীনতার পর যারাই দেশকে শাসন করেছে তারা নিজেদের আখের গোছাতে সর্বদা ব্যস্ত থেকেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কোন সরকারি কাজ করেনি। বারবারই শাসক শ্রেণী শোষক এর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। চাল, ডাল ,আটা, ময়দা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্য সাধারন ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমান সরকার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে সরকার জাতীকে মেরুদণ্ডহীন করতে এমন এক শিক্ষানীতি চাপিয়ে দিয়েছে যা আগামী প্রজন্মকে নীতি নৈতিকতা নৈতিক হীনতা দুশ্চরিত্রবান এক জাতি গঠন হবে।
এই শিক্ষানীতির পাঠ্যপুস্তক এর মাধ্যমে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অবমাননা করেছেন শুধু ইসলামী নয় হিন্দু ,খ্রিস্টান সহ সকল ধর্মালম্বীদের উপর আঘাত করেছেন মূলত এই শিক্ষা নীতি ধর্মহীন একটা নাস্তিক্যবাদী শিক্ষানীতি। যা ৯২% ইসলাম ধর্মালম্বীদের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুতরাং পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে এদেশের আদর্শবান যুবকদের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি এর বক্তব্য রাখেন মাওলানা শিহাব উদ্দিন কাসেমী ,জনাব শেখ মোঃ আলাউদ্দিন, জনাব মনিরুল হাসান (বাহার) ,মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার ,আলহাজ্ব হাফেজ মাসুম বিল্লাহ, মোঃ জাবের হুসাইন, এইস,এম,হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখো।
পরে আগত কাউন্সিলর এর ভোটের মাধ্যমে মাওলানা মোহাম্মদ আল আমিনকে সভাপতি মাওলানা মোঃ তরিক মাসুদকে সহ-সভাপতি ও ডাক্তার মুফতি মোঃ রেদোয়ানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে -২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়।