শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্ষণ চেষ্টার পরে বসত ঘরে হামলা; আতংকে ঘরছাড়া পরিবার

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৫৮ অপরাহ্ন

    ধর্ষণ চেষ্টার পরে বসত ঘরে হামলা; আতংকে ঘরছাড়া পরিবার

    ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় বসত ঘরে হামলা চালায় অভিযুক্তরা। এর পর থেকে ভুক্তভোগীসহ তার পরিবারের ৭ সদস্য হামলার ভয়ে আতংকে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ গ্রামের ৯নং ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা ছগির হাওলাদারের পরিবারের সাথে এমন ঘটনা ঘটে।

    জানা যায়, মোঃ ছগির হাওলাদার এর স্ত্রী সুমি বেগম (৩৭) এর ওপর (২৫ জানুয়ারী) সকাল ১১টার দিকে ধর্ষন চেষ্টা চালিয়েছে রতন তালুকদার (৩৫) নামের এক প্রতিবেশী। এ নিয়ে প্রতিবাদ করায় দলবল নিয়ে ছগির ও তার পরিবারের ওপর হামলা চালায় রতন এর স্বজনেরা।

    ভুক্তভোগী সুমি বেগম বলেন, আমি ঘরের ভিতরে ঝাড়ু দিচ্ছিলাম। এসময় রতন ঘরে উঠে আমাকে ঝাপটে ধরে। আমি বাঁধা দেয়ার চেষ্টা করলে রতন বলে 'তোকে আজকে শেষ করবো, খেয়ে ফেলবো' এসময় আমার ছোটো মেয়ে এসে চিৎকার দিলে তাকে আঘাত করে। ডাক চিৎকার শুনে আমার স্বামী ছগির এসে রতনকে আটকে রাখে। রতনকে আটকে রাখার খবর পেয়ে তার স্বজনেরা তাকে নিয়ে যায়। এবং পরে তার ভাই মোস্তাক ভাড়াটে লোক নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাংচুর করে সব নষ্ট করে ফেলে।

    এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে থানা পুলিশের সাহায্য চায় ছগির হাওলাদার এর বড় মেয়ে স্কুল শিক্ষার্থী সাদিয়া আক্তার (১৫)। পরে ঘটনাস্থলে এসে পুলিশ আহত ছগির ও তার পরিবারকে চিকিৎসার জন্য পিরোজপুর হাসপাতালে পাঠান।

    এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছগির ও তার স্ত্রী সুমি বেগম। পরবর্তীতে পিরোজপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন সুমি বেগম।

    এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, ছগির হাওলাদার ও রতন তালুকদারের পরিবারের মাঝে পূর্ব থেকেই জমি নিয়ে বিরোধ রয়েছে। এবং রতন তালুকদার বিভিন্ন সময় ছগির এর স্ত্রীর উপর কু-দৃষ্টি দিয়ে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করত।

    স্থানীয় ইউপি সদস্য ইউসুব আলী জোমাদ্দার বলেন, পূর্বে জমির বিরোধকে কেন্দ্র করে একটি শালিশ হয়েছিলো। সেই শালিশে সিদ্ধান্ত হয়েছিলো রতন কখনো ছগিরের বাড়ির দিকে যাতায়াত করবে না। কিন্তু সে সিদ্ধান্ত ভঙ্গ করে তাদের বাড়িতে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে। স্ত্রী’কে ধর্ষন করার চেষ্টা করায় রতন তালুকদারকে ঘরের ভিতরে আটকে রেখে মারধর করেছে ছগির এমন তথ্যও দিয়েছেন তিনি।

    প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক লুৎফর রহমান বলেন, এ ঘটনা শুনে আমি গিয়ে ছগির এর ঘর থেকে কিছুটা আহত অবস্থায় রতনকে বের করি। রতনকে উদ্ধারের পর রতনের ভাইয়েরা অন্যান্য লোকজন নিয়ে ছগিরের বাড়ি ঘরে হামলা চালায় শুনেছি।

     

    এ ঘটনায় ছগির ও তার স্ত্রীর বিরুদ্ধে রতন এর ভাই মোড়লগঞ্জ থানা ছাত্রলীগ নেতা মোস্তাক বিল্লাহ (৩৩) ইন্দুরকানী থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, তার ভাই স্পষ্টভাবে কথা বলতে পারে না এবং প্রতিবন্ধী কোটায় ৩৫নং পশ্চিম কলারণ প্রাথমিক বিদ্যালয়ে এমএলএসএস পদে চাকরি করেন। তাকে পূর্ব শত্রুতার জের ধরে মারধর করেছে ছগির ও তার পরিবার।

    ছগিরের বসত ঘরে হামলার বিষয়ে মোস্তাক বলেন, ছগিরের চাচা-চাচীরা মিলে নিজেরা ঘরে ভাংচুর করেছে। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এর সাথে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    এ ঘটনার পর থেকে হামলার আতংকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ছগিরের পরিবার। প্রধানমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী এ অসহায় পরিবারটি। ছগিরের পরিবারে রয়েছে ৩ মেয়ে, ১ ছেলে, স্ত্রী ও মা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৬:৫৮ অপরাহ্ন