পিরোজপুরের ইন্দুরকানীতে যুগান্তরের ২যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা,কেককাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচএম ফারুক হোসাইনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল হক দুলাল, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকিদার (ইমন), এমইউ মাধমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন গাজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিয়িার সাংবাদিকবৃন্দ। পরে কেক কাটা হয় এবং পত্রিকাটির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।