শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৮ ঘণ্টার মাথায় তুরস্কে ফের ভূমিকম্প

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৪৬ অপরাহ্ন

    ২৮ ঘণ্টার মাথায় তুরস্কে ফের ভূমিকম্প

    তুরস্কের মধ্যাঞ্চলে আজ মঙ্গলবার নতুন একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।

    তুরস্কের স্থানীয় সময় আজ সকাল ৮টা ৪৩ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, নতুন এই ভূমিকম্পের কেন্দ্র তুরস্কের গোলবাসি শহরের কাছে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পটি মাত্রা ছিল ৫ দশমিক ৫।

    তবে ফ্রান্সভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূপৃষ্ঠের ২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

    উভয় সংস্থা জানিয়েছে, আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) ৩টা ১৩ মিনিটে ভূমিকম্পটি হয়। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

    গোলবাসি তুরস্কের আঙ্কারা প্রদেশের একটি জেলা শহর। শহরটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

    এর আগে গতকাল সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিন তুরস্কের স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

    নিউইয়র্ক টাইমস, রয়টার্সসহ একাধিক গণমাধ্যমের খবর অনুসারে গতকাল থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক পরাঘাত হয়েছে তুরস্কে।

    চলতি শতকে এটাই তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালে দেশটিতে এমন ভূমিকম্প হয়েছিল। ১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তাম্বুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে সেই ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

    গতকাল তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর প্রায় এক শ পরাঘাত হয়।

    গতকালের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, তুরস্কে নিহত মানুষের সংখ্যা ২ হাজার ৯২১। আহত ১৫ হাজার ৮৩৪ জন। সিরিয়ায় নিহত ১ হাজার ৪৪৪ জন। আহত ৩ হাজার ৪১১ জন।

    ভূমিকম্পে উভয় দেশে ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, যার মধ্যে অনেক বহুতল ভবন রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারের সঙ্গে সঙ্গে নিহত মানুষের সংখ্যা বাড়বে।

    গতকালের ভূমিকম্পের পর বাংলাদেশসহ বিভিন্ন দেশ-সংস্থা তুরস্ক ও সিরিয়াকে সহায়তার ঘোষণা দিয়েছে। এরইমধ্যে কেউ কেউ সহায়তামূলক কার্যক্রম শুরু করে দিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৪৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৪৬ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০২:৪৬ অপরাহ্ন