শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পরিদর্শন

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ন

    পাইকগাছায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পরিদর্শন

    পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির দেলুটী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের দেশী-বিদেশী প্রতিনিধি দল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আইএফআরসি দাতা সংস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা গতকাল সকালে উপজেলার দেলুটী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা ইউডিএমসি ও ডব্লিউ ডিএমসি সদস্যদের সাথে সমন্বয় সভা করেন। এরপর দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা মেরামত কার্যক্রম, প্রশিক্ষণের বিনিময়ে নগদ অর্থ প্রদান, মাসিক উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

    এ সময় উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ও পরিচালক সিপিপি আহমাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহা সচিব সুলতান আহমেদ, পরিচালক এমএ হালিম, সহকারী পরিচালক শাহীনুর রহমান, খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, জুনিয়র সহকারী পরিচালক তরিকুল ইসলাম, প্রোগ্রাম কর্মকর্তা জহিরুল ইসলাম, আমেরিকান রেড ক্রসের নির্বাহী পরিচালক মিসেস রেবেকা স্টেইফিলার, এশিয়ার বিভাগীয় পরিচালক এ্যাকহালা নভরেটিন, আমেরিকান রেড ক্রসের আলী রেজাই, এলিজাবেদ হাচিশন, কন্সটেন্স ওয়ারহফ, রেস্টি লৌ তালামাইয়ান, মালিহা ফেরদাউস, হারুন অর রশিদ, তৌহিদুল ইসলাম দিপু, ইয়াসিফ হাবিব হাসান, বুশরা তৌহিদ, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সিনিয়র টেকনিক্যাল কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারী কর্মসূচী কর্মকর্তা শাহাদাৎ হোসেন রানা, সহকারী পরিচালক মামুনার রশিদ ও মুন্সী নূর মোহাম্মদ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:০৯ পূর্বাহ্ন