শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

    তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৩ হাজার ৬০০ ছাড়িয়েছে। সোমবার তুরস্কে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এখনো অসংখ্য মানুষ ধসে যাওয়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরা।

    সূত্রমতে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভোরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।

    আল জাজিরা জানিয়েছে, তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ২ হাজার ৩১৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। অন্যদিকে সিরিয়ায় প্রাণহানি বেড়ে ১ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে।  

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

    ভূমিকম্পে তুরস্কে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ৫ হাজার ৬০৬টি বাড়ি। এছাড়া ধসে পড়া ভবনগুলো থেকে ৭ হাজার ৩৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    এদিকে হাসপাতালগুলোতে রোগীতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় সাহায্যের আবেদন জানিয়েছেন সিরিয়ান চিকিৎসকরা। বিশেষ করে তারা মেডিক্যাল বিষয়ক সাহায্যের আবেদন জানিয়েছেন।

    ভূমিকম্পের শিকার দেশ দুটির জন্য অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ডব্লিউএইচও বলছে, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

    ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। সংস্থাটি বলেছে, সোমবার ভোরে দক্ষিণ তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে এবং এটি এক লাখে পৌঁছারও কিছুটা আশঙ্কা আছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন