শুটিংয়ে ফিরছেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

 শুটিংয়ে ফিরছেন মাহিয়া মাহি
মাহিয়া মাহি

সম্প্রতি পবিত্র ওমরা পালণ করেছেনি আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি। দেশে ফিরেও বেশ কিছুদিন তিনি ছিলেন অনেকটা আড়ালে। মাহি আর চলচ্চিত্রে নাও ফিরতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেই গুঞ্জন মাড়িয়ে আবারও শুটিয়ে ফিরছেন তিনি।

আগামী সোমবার থেকে এফডিসিতে ‘বুবুজান’ চলচ্চিত্রের শেষভাগের দৃশ্যধারণে মাহি অংশ নেবেন বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী।

স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়ার পর মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি ফোন কল রেকর্ড প্রকাশ হওয়ার পর তুমুল আলোচনা শুরু হয়। মাহির সঙ্গে অশালীন আচরণের সমালোচনার মুখে মন্ত্রিত্ব হারান মুরাদ।

মক্কা থেকে ফেসবুক লাইভে এসে সংশ্লিষ্ট ফোন রেকর্ড ও মুরাদ হাসান প্রসঙ্গে তার বিরূপ অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জানান মাহি। তিনি বলেন, ওই ঘটনায় তখন কিছু না বললেও এখন বিচার পেয়েছেন।


জানা গেছে পবিত্র ওমরাহ থেকে ফিরে চলতি সপ্তাহে চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ নামে একটি ওয়েব চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর মাহির অভিনয় পেশা ছাড়ার গুঞব্জন ডালপালা মেলে। তবে মঙ্গলবার পরিচালক রনীর কথায় তার উল্টো খবর পাওয়া যায়। রনী বলেন, বুবুজান চলচ্চিত্রের শুটিংয়ের ‘শিডিউল দিয়েছেন’ মাহি, তিনি শুটিংয়ে যোগ দেবেন। অবশ্য এ বিষয়ে জানতে মাহির কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

 




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

২২ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

২২ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

২২ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

২২ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

২২ ডিসেম্বর, ২০২১ ০৮:০৫ পূর্বাহ্ন