শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যোগ্য-সৎ-নির্ভিক ৪২ ট্রেইনি রিক্রুট কনস্টেবল চান পিরোজপুর পুলিশ সুপার

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন

    যোগ্য-সৎ-নির্ভিক ৪২ ট্রেইনি রিক্রুট কনস্টেবল চান পিরোজপুর পুলিশ সুপার

    “চাকরি নয়, সেবা” প্রতিপাদ্যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ। শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে নিয়োগে যোগ্য-সৎ-নির্ভিকদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩৬ জন এবং ৬ জন নারী কে নিয়োগ দেয়া হবে। পিরোজপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী জেলা পুলিশ লাইনস্ এ। লিখিত পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় একই স্থানে। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

    নিয়োগের বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, বিগত ২ বছরের ন্যায় শতভাগ সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এবছরের নিয়োগ প্রকৃয়াও সম্পন্ন করা হবে। প্রার্থীদের শারীরিক মানসিক এবং শিক্ষাগত যোগ্যতাই এই নিয়োগে সব থেকে বেশি গুরুত্ব পাবে। সকল অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সকলের কাছে এ বিষয়ে সহযোগিতা চাইছি। সবাই নিজ নিজ যোগ্যতায় চাকরি পাবে, এমনটাই আস্থা আমার উপর রাখার অনুরোধ জানাচ্ছি। কোন তদবির বা আর্থিক লেনদেন থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা কোন প্রকার দালাল চক্রের সাথে সংযুক্ত হবেন না। শুধুমাত্র যোগ্য ব্যাক্তিকেই নিয়োগে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন