শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগে প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

    মোঃ আসাদুজ্জামান মবিন কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন

    তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগে প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

    কিশোরগঞ্জের তাড়াইলে আসসুন্নাহ ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগর কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানটি অত্র জামিয়ার উস্তাদ মুফতি শরীফুল ইসলামের সঞ্চালনায় তিনটি ধাপে অনুষ্ঠিত হয়।

    সকাল ৯টায় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের উস্তাদ হাফেজ মাওলানা মুজিবুর রহমান। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, ক্বারী নেয়ামতুল্লাহ ও সহকারী ক্বারী এনামুল হক। সকাল ১০ টায় হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র জামিয়ার শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি রুহুল আমিন ও সহকারি মুফতি রুকন উদ্দিন।

    ১১টা ৩০ মিনিটে বর্ষসেরা বাংলা বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দীন। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন, সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল গণী এবং মুফতি ওয়ালিউল্লাহ ও মুফতি শুয়াইব আহমদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন, গালফ ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর মাওলানা বজলুর রহমান।

    প্রধান অতিথি শায়খুল হাদীস মাওলানা ফখর উদ্দীন বলেন, কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বাংলা বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা এটা মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রয়োজন।

    তিনি আরও বলেন, সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে অত্র জামিয়াকে আরও সমৃদ্ধিশালী করতে হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। এসময় জামিয়াতুস সুন্নাহ সেকান্দরনগরের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন