শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে নাজিরপুরে নৌকা ডুবে একজনের মৃত্যু

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:২৯ অপরাহ্ন

    পিরোজপুরে নাজিরপুরে নৌকা ডুবে একজনের মৃত্যু

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নৌকাডুবে মোঃ জুলুমাত শেখ ( ৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় মোঃ সুজন শেখ ( ৩৩) নামে এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত যুবককে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।

    সোমবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার সময় শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রীজের কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের ওয়াহাব উদ্দিন শেখের ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, রাত ১২ টার দিকে স্থানীয় ফোনে ঘটনাস্থালে গিয়ে ছোট নদীতে ইট বোজাই একটি ডুবে  যাওয়া নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। তিনি আরো জানান, ওই দুই ব্যাক্তি ঘুমান্ত অবস্থায় ইট বোজাই নৌকায় ছিল। হঠাৎ নৌকাটি ডুবে গেলে মোঃ সুজন শেখ নৌকা দিয়ে বের হতে পারলেও অপরজন বের হতে পারে নাই।

    নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমায়ন কবীর জানান, রাতে  ফায়ার সার্ভিস নিয়ে ঘটনান্থানে যায়। ফায়ার সার্ভিস নিজস্ব ডুবারী না থাকায় ভোর পর্যন্ত অপেক্ষা করতে বলি। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীরা মাস্তুল ভেংগে লাশ বের করে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ সুরতহালের জন্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৫:২৯ অপরাহ্ন