চিঠি পাওয়ার পর সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১ ০৭:০৭ পূর্বাহ্ন

চিঠি পাওয়ার পর সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি
ফখরুল

চিঠি পেলে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেয়া না দেয়ার বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে  সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

নির্বাচন ও নির্বাচন কমিশন পূর্ণগঠনের বিষয়ে কোনো সংলাপে যাবে না বলে বিএনপির একটি সিদ্ধান্ত ছিলো- এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে মির্জা ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিলো যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না। সেই সিদ্ধান্ত, সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত ওইভাবে এখনো নেইনি।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হওয়ার প্রাক্কালে নতুন নির্বাচন কমিশন পূনর্গঠনের লক্ষ্যে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছেন। প্রথমদিন সংলাপ হয়েছে সংসদ প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে।

বনানীর ফ্লাইওভারের নিচে রাতে অনলাইন সংগঠন ‘অর্পণ’ এর উদ্যোগে বনানী কবরাস্থানের অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব ছিন্নমূলদের হাতে একটি করে শীতের কম্বব তুলে দেন।

এ সময় অর্পণের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. হালিম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

পরে অর্পনের দল ট্রাকে করে বসুন্ধরা ও কাওরান বাজারেও ছিন্নমূল মানুষের কাছে কম্বল বিতরণ করেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২২ ডিসেম্বর, ২০২১ ০৭:০৭ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২২ ডিসেম্বর, ২০২১ ০৭:০৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২২ ডিসেম্বর, ২০২১ ০৭:০৭ পূর্বাহ্ন