শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উড়িষ্যায় পুলিশের গুলিতে আহত মন্ত্রীর মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ন

     উড়িষ্যায় পুলিশের গুলিতে আহত মন্ত্রীর মৃত্যু

    ভারতের উড়িষ্যায় পুলিশের গুলিতে আহত রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাশের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) রাজ্যের ঝারসুগুন্ডা জেলার ব্রজরজনগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। আহত মন্ত্রীকে উদ্ধার করে আকাশপথে ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়। তবে শেষ পর্যন্ত মন্ত্রীকে বাঁচানো যায়নি। সেখানেই মারা যান ‍তিনি। খবর এনডিটিভি।

    মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রীকে আইসিইউতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

    এর আগে উড়িষ্যায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন নব কিশোর দাশ। খুব কাছ থেকে তার বুকে দু’বার গুলি করেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয় অভিযুক্ত এএসআই’কে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের কাছে গান্ধী চক এলাকায় স্বাস্থ্যমন্ত্রী কিশোরের ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে হেলিকপ্টারযোগে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়।

    ব্রজরাজনগর মহকুমা পুলিশ কর্মকর্তা গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, এএসআই গোপাল দাশ মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। সঙ্গে সঙ্গে গোপালকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী তার গাড়ি থেকে বেরিয়ে আসার পরপরই তাকে গুলি করা হয়।

    একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, রোববার পূর্ব নির্ধারিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব কিশোর দাস। তিনি ঘটনাস্থলে এলে তাকে স্বাগত জানাতে ভিড় জমে যায়। এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ সদস্যকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি।

    ওড়িশার স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি জানিয়েছে, অভিযুক্ত গোপাল দাস মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া তার উচ্চরক্তচাপজনিত সমস্যা আছে। মন্ত্রীকে গুলি করার ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার অসুস্থতার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৩০ জানুয়ারী, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ন