শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠা উদ্বোধন

    বেনাপোল প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৩২ পূর্বাহ্ন

    শার্শায় ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠা উদ্বোধন

    যশোরের শার্শার ডিহিতে প্রায় ৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনটি শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবনের উদ্বোধন ও মা সমাবেশের আয়োজন করা হয়। রোববার সকালে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে ভবনগুলো  উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

    দুই কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন, এক কোটি ১১ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারী প্রাথমিক বিদ্যালয় ও এক কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে শিববাস শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়।

    এর পর পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত মা সমাবেশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, শার্শা থানার ওসি তদন্ত আকিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, বর্তমান চেয়ারম্যান আসাদুজামান মুকুল প্রমুখ।

    অনুষ্টানে প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু মা। আজকের শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলে মায়েদেরকে আরো আন্তরিক ও সজাগ হতে হবে। শিক্ষিত জাতি গড়তে হলে শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা বান্ধব এই সরকারের সময়ে সব শিক্ষা প্রতিষ্টানকে সময় উপযোগী হিসাবে গড়ে তুলতে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের এগিয়ে আসার আহŸান জানান তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৩২ পূর্বাহ্ন