শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাকিস্তানে বাস দুর্ঘটনায় দগ্ধ ৪৪ জনের প্রাণহানি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৯ জানুয়ারী, ২০২৩ ০২:১১ অপরাহ্ন

    পাকিস্তানে বাস দুর্ঘটনায় দগ্ধ ৪৪ জনের প্রাণহানি

    পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে আগুন ধরে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। রোববার সকালে দেশটির বেলুচিস্তানে বাসটি খাদে পড়ে গেলে এই প্রাণহানি ঘটে।

    জিও টিভি জানিয়েছে, বাসটিতে ৪৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তারাও গুরুতরভাবে দগ্ধ হয়েছে। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

    বেলার সহকারী কমিশনার হামজা আনজুম বলেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। গাড়িতে ৪৮ জন যাত্রী ছিল। দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি সেতুর খুঁটিতে ধাক্কা দেয় কোচটি। এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে যায় এবং পরে তাতে আগুন ধরে যায়।

    তিনি আরো বলেছেন, উদ্ধার করা দেহগুলো চেনা যাচ্ছে না। তাদের চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষা করা দরকার। আহতদের লাসবেলার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

    এর আগে তিনি বলেছেন, ঠান্ডা আবহাওয়ার কারণে এবং সকালে অন্ধকার থাকায় উদ্ধারকর্মীরা প্রথমে বাধার সম্মুখীন হন।

    পরে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে দেহগুলো উদ্ধার করেন এবং চারজনকে জীবিত অবস্থায় পাওয়া যায়।
    সূত্র: জিও টিভি




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৯ জানুয়ারী, ২০২৩ ০২:১১ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৯ জানুয়ারী, ২০২৩ ০২:১১ অপরাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৯ জানুয়ারী, ২০২৩ ০২:১১ অপরাহ্ন