শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নীরব পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে সরে যেতে বাধ্য করবো: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    নীরব পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে সরে যেতে বাধ্য করবো: ফখরুল

    ‘পদযাত্রার’ মধ্য দিয়ে বিএনপি নতুন ধাপের আন্দোলন শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, আমরা এক নতুন আন্দোলন শুরু করলাম। ঢাকা শহরে নীরব প্রতিবাদের ও নীরব যাত্রার মধ্য দিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ‘দানবীয়’ সরকারকে সরে যেতে বাধ্য করবো। কালবিলম্ব না করে বর্তমান সরকারকে পদত্যাগ করারও আহŸান জানান তিনি।

    শনিবার দুপুরে রাজধানীর বাড্ডায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে’ ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আজকে চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়েছে, লবণের দাম বেড়েছে। আমার রিকশাচালক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা জীবনযাপন করতে পারছে না। তারা চাল-ডাল-তেল-লবণ কিনতে পারছে না। আজকে কথা বলতে গেলে ও প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা, গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে আটক করে রাখা হচ্ছে। সমগ্র বাংলাদেশকে এরা কারাগারে পরিণত হয়েছে। আমরা কী এটা মেনে নেবো?

    তিনি বলেন, আমাদের ভোটের অধিকার নাই। সেই ভোটের অধিকার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদেরকে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে হবে।  আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যারা কারাগারে আছেন তাদের মুক্ত করতে হবে। দেশে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

    বিএনপির মহাসচিব বলেন, এই সরকার থাকলে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হবে না। সেই কারণে এই আওয়ামী লীগের সরকারকে (হাসিনা সরকার) পদত্যাগ করতে হবে। সংসদকে বিলুপ্ত করতে হবে। তত্ত¡াবধায়ক সরকার গঠন করতে হবে। একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ তার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, সরকার নির্বাচন করবে সেই সরকার দেশ পরিচালনা করবে। তাই আসুন আজকে এই পদযাত্রার মধ্য দিয়ে সরকারকে বলতে চাই, আর কালবিলম্ব নয়, অবিলম্বে পদত্যাগ করুন। তত্ত¡াবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন এবং নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিন। অন্যথায় আপনাদেরকে অত্যন্ত ভারাক্রান্তভাবে চলে যেতে হবে। আপনারা পালাবার পথ পাবেন না।  

    মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, নাজিম উদ্দিন আলম, সাইফুল আলম নীরব, মহানগর বিএনপি নেতা তাবিথ আউয়াল, মুন্সি বজলুল বাছিত আনজু, আবদুল আলীম নকি, মীর নেওয়াজ আলী, শামসুল হক, এবিএমএ রাজ্জাক প্রমুখ।  

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর বেলা পৌনে তিনটার দিকে পদযাত্রা শুরু হয়। এটি বাড্ডা-রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

    সূত্রমতে, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি আরেকটি পদযাত্রা গাবতলি থেকে মাজার রোড় হয়ে মিরপুর-১০ নম্বর গোল চত্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং ১ ফেব্রæয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করা হবে।#

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২৮ জানুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২৮ জানুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন