শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মধ্যরাতে ভিসির বাসভবনের সামনে জাবি ছাত্রীদের অবস্থান

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    মধ্যরাতে ভিসির বাসভবনের সামনে জাবি ছাত্রীদের অবস্থান

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত হলে আসন বরাদ্দসহ বিভিন্ন দাবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা। শনিবার (২৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন ছাত্রীরা। এ সময় তারা সংশ্লিষ্ট হল প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ করে চারটি দাবি তুলে ধরেন।

    দাবিগুলো হলো– নতুন হলের নামকরণ ফজিলাতুন্নেছা করতে হবে; রাতেই লটারির মাধ্যমে শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ দিতে হবে; সবার আগে ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীদের নতুন হলে আসন দিতে হবে; হলে কক্ষ বরাদ্দের ক্ষেত্রে কোনো পলিটিক্যাল ব্লক করা যাবে না।

    এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, হল প্রশাসনের নোটিশের পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি সকালে হল স্থানান্তরের জন্য প্রস্তুতি নেন ছাত্রীরা। পরে রাতে তারা জানতে পারেন ২৮ তারিখ স্থানান্তরের নোটিশ পরিবর্তন করা হয়েছে এবং শিক্ষার্থীদের তালিকা নতুন হলের প্রভোস্টের কাছে না পৌঁছানোয় কক্ষ বণ্টন হয়নি। এর সমাধানের জন্য তারা উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থী সাবিহা ইসলাম বলেন, ‘বারবার আশ্বাস দেওয়ার পরেও আমাদের নতুন হলে ওঠানো হচ্ছে না। আমাদের তাড়াহুড়ো করে নোটিশ দেওয়া হয় ২৮ তারিখে হল পরিবর্তন করানো হবে। এরপর আবার সেই তারিখ পরিবর্তন করা হলো। আমরা শুনেছি, আমাদের আগে অন্যান্য হলের শিক্ষার্থীদের নতুন হলে ওঠানো হবে।’

    তিনি আরো বলেন, ‘আমাদের দাবি, নতুন হলের পাঁচ তলা পর্যন্ত আমাদের (ফজিলাতুন্নেছা) হলের শিক্ষার্থীদের নিতে হবে। সবার আগে আমাদের নতুন হলে ওঠাতে হবে। যেহেতু আমাদের হলের সব শিক্ষার্থী নতুন হলে যাবেন সেহেতু হলের নাম ফজিলাতুন্নেছা রাখতে হবে।’

    এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ১৮ নং হলের নবনিযুক্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এটিএম আতিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবিরসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা এসে উপস্থিত হন। এ সময় শিক্ষকরা ছাত্রীদের হলে ফিরে যেতে অনুরোধ করেন।

    ছাত্রীদের হল স্থানান্তরের বিষয়ে অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শনিবার হল শিফট করার কথা। নতুন হলের প্রাধ্যক্ষ লটারির মাধ্যমে ঠিক করবেন শিক্ষার্থীরা কে কোন কক্ষে যাবে। যাদের নাম তালিকায় এসেছে তাদের সবাইকে স্থানান্তর করা হবে। এই আন্দোলন অমূলক।'

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, যেহেতু মধ্যরাতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসার সামনে এসেছে, তাই আমরা তাদের সঙ্গে কথা বলছি। আশা করি তাদের সঙ্গে কথা বলে একটি সমাধান বের হয়ে আসবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৮:২৩ পূর্বাহ্ন