শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওসমানী হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার ও নতুন দুটি ইউনিটের উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জানুয়ারী, ২০২৩ ১১:১৯ অপরাহ্ন

    ওসমানী হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্নার ও নতুন দুটি ইউনিটের উদ্বোধন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার সিলেট ওসমানী হাসপাতালে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামক কর্নার এবং আইসিইউ-৩ ও এনসিডিসি ইউনিটের উদ্বোধন করেছেন।

    শুক্রবার দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে মন্ত্রী এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট ও এনসিডিসি ইউনিট এ অঞ্চলের মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অবদান রাখবে।

    এ সময় মন্ত্রী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের উপর চাপ কমাতে এবং সিলেটবাসীর স্বাস্থ্যসেবার বিস্তৃতি ঘটাতে ওসমানী হাসপাতালের দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরু করা জরুরি বলে মন্তব্য করে এর কাজ শুরুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেন। তিনি বলেন, এটির কাজ সম্পন্ন হলে সিলেটবাসীকে আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তেমনি মানুষের জীবনও অনেক সুরক্ষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এসময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’ সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দেখতে তিনি মাঠে উপস্থিত হন, সেখানে তিনি কিছু সময় বসে খেলা উপভোগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক ও নারী উয়িংসের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ জানুয়ারী, ২০২৩ ১১:১৯ অপরাহ্ন