শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালিত

    বেনাপোল প্রতিনিধি

    ২৭ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৩ পালিত

    সারা বিশ্বের ১৮৩টি দেশের সাথে ‘ভবিষ্যত প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞান চর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ’ এই শ্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হলো কাস্টমস দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীনভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে।

    যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ও যশোর-বেনাপোল কাস্টমস দিবস উদযাপন আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এস এম হুমায়ূন কবীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার জনাব মোঃ আবদুল হাকিম, যুগ্ন কমিশনার মোঃ শাফায়েত হোসেন, বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল ও সি এন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি জনাব আলহাজ¦ শামছুর রহমান। অনুষ্ঠানে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ও সি এন্ডএফ এজেন্টস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি এবারের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাণিজ্যকে সহজতর করা, পণ্য খালাস দ্রæতকরণ ও রফতানি কার্যক্রম ত্বরান্বিতকরণে সক্রিয় থাকতে হবে। এ ক্ষেত্রে বৈধ রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। জ্ঞান ভাগাভাগির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ আবদুল হাকিম বলেন যে, বেনাপোল কাস্টম হাউসের সকল কর্মকর্তা ও সকল অংশীজনের আন্তরিক প্রচেষ্টার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বেনাপোল কাস্টম হাউস। দ্রæততর সময়ের মধ্যে যথাযথ রাজস্ব আদায় করে পণ্য খালাসে তাৎক্ষণিক সেবা প্রদান করতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেয়া আছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন