শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফের

    বেনাপোল প্রতিনিধি

    ২৭ জানুয়ারী, ২০২৩ ০৮:৫৮ পূর্বাহ্ন

    ভারতে প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে মিষ্টি উপহার বিএসএফের

    ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ)।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালের দিকে সীমান্তের চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ড গেটে পেট্রাপোল বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের পক্ষ থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।

    ভারতের বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আর পি উদিত বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আবু বকর এর হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছাসহ কুশল বিনিময় করেন উভয় বাহিনীর সদস্যরা। বিজিবির পক্ষ থেকে বিজিবি দিবসের অগ্রীম শুভেচ্ছা জানান সুবেদার নজরুল ইসলাম। সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পর বিএসএফ সদস্যরা নো-ম্যান্সল্যান্ডে এক  মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করেন।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনী তাদের মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বেনাপোল সীমান্তে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার দিয়ে থাকে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ জানুয়ারী, ২০২৩ ০৮:৫৮ পূর্বাহ্ন