শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোলা-৪ আসনে সাবেক সচিব মেছবাহ উদ্দিনকে নৌকার মাঝি দেখতে চায় এলাকাবাসী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জানুয়ারী, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন

    ভোলা-৪ আসনে সাবেক সচিব মেছবাহ উদ্দিনকে নৌকার মাঝি দেখতে চায় এলাকাবাসী

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনে নৌকার মাঝি তথা আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাবেক যুব ও ক্রীড়া সচিব মেছবাহ উদ্দিনকে দেখতে চান চরফ্যাশন ও মনপুরা এলাকাবাসী। এরইমধ্যে মেছবাহ উদ্দিনের পক্ষে পোস্টারিং করা হয়েছে।


    ভোলার দৌলতখানের কৃতি সন্তান যুব ও ক্রীয়া মন্ত্রনালয়ের সাবেক সচিব মেজবাহ উদ অবসরে গেলেন ১লা জানুয়ারি রোববার জন প্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের ৫৯ বছর বয়স পূর্তিতে ১ জানুয়ারি থেকে অবসর প্রদান করা হয়। মেজবাহ উদ্দিন গত বছরের ১২ জানুয়ারি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৯৩ সালে যোগদান করেন।

    মেজবাহ উদ্দিনের গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে। কিশোরগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জেলা প্রশাসক হিসেবে খুলনা জেলায় দুই বছর এবং চট্টগ্রাম জেলায় তিন বছর সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ নির্বাচিত হন। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। সরকারি কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়ানো ও নিশ্চিত করা, ভূমি সংক্রান্ত বিষয়ে ডিজিটাইলেজেশন করায় ২০১৬ সালে দেশের ‘সেরা জেলা প্রশাসক’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন মেজবাহ উদ্দিন।

    অপর দিকে ২০২০ সালে অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পর গত বছর ক্লাবের ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য মেজবাহ উদ্দিনকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ জানুয়ারী, ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন