শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আনসার বাহিনী জনগণের কল্যাণে কাজ করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২১ ১০:২৮ অপরাহ্ন

    আনসার বাহিনী জনগণের কল্যাণে কাজ করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, জনগণের কল্যাণে এই বাহিনী সবসময়ই তৎপর ভূমিকা পালন করে।

    আজ মঙ্গলবার মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে তিনি এ কথা বলেন।


    ফরহাদ হোসেন বলেন, দেশের যেকোনো জরুরী প্রয়োজনে ও সংকটময় মুহূর্তে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দ্রুততার সাথে এগিয়ে আসে। দেশের মানুষের স্বচ্ছন্দময় জীবন যাপনে এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রতি মন্ত্রী আরো বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরো সুপ্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্যপ্রযুক্তিতে আরও দক্ষ হতে হবে। এই বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তুলতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই বাহিনীর সদস্যদেরকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরো যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

    মেহেরপুরে র জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। পরে বাহিনীর সদস্যদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর