শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানীতে ঔষুধ ব্যবসায়ীর হামলার শিকার সাংবাদিক

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ জানুয়ারী, ২০২৩ ০৮:০৫ অপরাহ্ন

    ইন্দুরকানীতে ঔষুধ ব্যবসায়ীর হামলার শিকার সাংবাদিক

    পিরোজপুরের ইন্দুরকানীতে দাপুটে ঔষুধ ব্যবসায়ী কতৃক সাংবাদিক হামলার শিকারের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী দৈনিক মানবকন্ঠ ও বার্তা বাজার পত্রিকার প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।

    জানাযায়, ইন্দুরকানী সদর বাজারে  ঔষুধ ব্যবসায়ী মিরাজুলের স্ত্রী ও সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঔষুধ ব্যবসায়ী সিরাজুল ও তার ভাই মিরাজুলসহ ৩থেকে ৪জন মিলে সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে আহত করে। পরে গুরতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

    আহত সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী বলেন, রাতে একজন আহত ব্যক্তিকে নিয়ে ঔষুধ কিনতে যাই। তখন আমার স্ত্রীর কাছে ৫/৬ শত টাকা পাওয়া নিয়ে ঔষুধ ব্যবসায়ী মিরাজুল ও সিরাজুল গালাগালি করে। এসময় ভিডিও করতে গেলে ফোন ছিনিয়ে নিয়ে মারধর করে।

    অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী সিরাজুল জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী তার স্ত্রীর কাছে সেলাই মেশিনের ৫ শত টাকা পাওয়া নিয়ে কথার কাটাকাটি হয়। পরে নাছরুল্লাহ আল কাফীকে কয়েকটি কিল ঘুষি দিই।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফীর উপর হামলার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ জানুয়ারী, ২০২৩ ০৮:০৫ অপরাহ্ন