শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জানুয়ারী, ২০২৩ ০৪:০৬ অপরাহ্ন

    রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

    বিএনপির যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ‘সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের’ উদ্যোগে বুধবার সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতন্ত্র হত্যা দিবস পালন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।

    সভাপতির বক্তব্যে জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, সরকার গণতন্ত্র হত্যা করে দেশে বাকশালী শাসন কায়েম করেছে। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশে একদলীয় বাকশাল গঠন করেছিলো। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সেই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আধিপত্যবাদের পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছে। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট দেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।


    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জোটের সহকারি সমন্বয়কারী এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি মোঃ মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মোঃ শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা ৭১ সভাপতি আনসার রহমান সিকদার, ঘুরে দাড়াও বাংলাদেশের সাধারণ সম্পাদক আল-আমিন, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি জিএম মুজিবুর রহমান সবুজ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি শেখ আলিম উল্লাহ আলিম, দেশরক্ষা মানুষ বাচাঁও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মোঃ ওমর ফারুক সেলিম সহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর