শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ জানুয়ারী, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ন

    শিবগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আরা বেগম ও সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস।

    গত ১৫ জানুয়ারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত একপত্রে বলা হয়, গত ১৫ জানুয়ারী বেলা ১টা ৩০ মিনিটের দিকে পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন নেই এবং বিদ্যালয়ের সকল কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট মৌখিত অভিযোগ দেন। তাদের আচরণ সরকারি চাকরি বিধির সুষ্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। পত্রে আরও বলা হয়, প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না ও একদিনের বেতন কর্তন করা হবে না তার সন্তোষজনক লিখিত জবাব তিনদিনের কার্যদিবসের মধ্যে ভিন্নভিন্ন ভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট দাখিলের নির্দেশ দেয়া হয়। এলাকাবাসী জানায়, প্রায় সময় শিক্ষকরা বিদ্যালয় দেরিতে আসেন। ঠিকমত বিদ্যালয়ে ক্লাশ না হওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী।

    এ বিষয়ে সহকারী শিক্ষক নাজমা বেগমসহ সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নির্দেশে ওই বিদ্যালয় বন্ধ করা হয়েছে। একই সঙ্গে শোকজের লিখিত জবাব দেয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক জাহান আরা বেগম বিষয়টি অস্বীকার করে বলেন, ওইদিন আমি উপজেলা শিক্ষা অফিসে ছিলাম। সেখান থেকে এসে দেখি বিদ্যালয় বন্ধ। শোকজের জবাব দেয়া হয়েছে। সহকারী শিক্ষকরা যোগসাজসে এমন ঘটনা ঘটিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, শোকজের লিখিত জবাব এখনো হাতে পাইনি। জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থাসহ একদিনের বেতন কর্তনের সুপারিশ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ জানুয়ারী, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ন