শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যুক্তরাষ্ট্রে অমিক্রনে প্রথম মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ ডিসেম্বর, ২০২১ ১২:০৬ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্রে অমিক্রনে প্রথম মৃত্যু
    ওমিক্রন

    যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ওমিক্রন ধরন। এরইমধ্যে করোনারোগীদের ৭৩ শতাংশ ওমিক্রন ধরণে আক্রান্ত বলে জানা গেছে। এবার আতঙ্কের সেই ধরণে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে দেশটিতে।

    যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান। স্থানীয় সময় গতকাল সোমবার এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

    টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে অমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

    অমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি টিকা নেননি। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না।

    যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) সোমবার জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ অমিক্রন ধরনে আক্রান্ত।

    জানা গেছে, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলে অমিক্রনের প্রকোপ আরও বেশি। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যেসব মানুষের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে অমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন ৯০ শতাংশের বেশি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ ডিসেম্বর, ২০২১ ১২:০৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ ডিসেম্বর, ২০২১ ১২:০৬ অপরাহ্ন