পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় তথ্য প্রযুক্তি মামলায় জেসমিন (যুথি) নামের এক গৃহবধুকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। তিনি উপজেলার দীর্ঘা ইউনিয়নের কলারদোয়ানীয়া গ্রামের মোঃ সাব্বির হোসেন রুনীর স্ত্রী।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে থানা পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করেন।
থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ওই নারীর গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, ওই নারীর বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর তিনি পলাতক ছিলেন।