শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শৈত্যপ্রবাহ অব্যাহত থাতে পারে আরও কয়েকদিন

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৯:২৬ পূর্বাহ্ন

    শৈত্যপ্রবাহ অব্যাহত থাতে পারে আরও কয়েকদিন
    বইছে শৈত্যপ্রবাহ

    এবারের শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পৌষ মাসের প্রথম সপ্তাহে গতকাল সোমবার থেকে দেশের একাধিক অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার ও কাল বুধবার এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং আরো নতুন নতুন এলাকায় তা ছড়াতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বিস্তার লাভ করতে পারে।

    আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    চুয়াডাঙ্গা ছাড়াও গতকাল যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া তেঁতুলিয়ায় ৮.৮, ঈশ্বরদীতে ৯, রাজশাহীতে ৯.৪, বদলগাছিতে ৯.৮, বরিশালে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া অনেক অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল।

    এদিকে শীত বেড়ে যাওয়ায় সারাদেশে গরম কাপড়ের বেচাকেনাও বেড়ে গেছে। তবে নিম্ন আয়ের মানুষ গরম কাপড় জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এ মৌসুমে ফুটপাথে বা খোলা জায়গায় বসবাসকারী ভাসমান মানুষের কষ্ট আরও বেড়েছে। এছাড়া খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষকে শীত উপেক্ষা করেই চলাচল করতে হচ্ছে।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর