শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

    বেনাপোল প্রতিনিধি

    ২৪ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৯ পূর্বাহ্ন

    প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার রহস্যজনক মৃত্যু

    দীর্ঘদিন রং নাম্বারে প্রেম করার পরে দুজনের সিদ্ধান্তে প্রথম দেখা, আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না ১৮ বছরের কিশোরী শ্রাবন্তি।

    প্রেমিক মুন্নার (১৮) সাথে দেখা করতে এসে মৃত্যু হলো তার। মৃত শ্রাবন্তি যশোরের শার্শা উপজেলার টেংলারি গ্রামের আমজাদ আলীর মেয়ে। প্রেমিক মুন্না একই জেলার চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

    জানা যায়, সোমবার দুপুর ১ টার সময় দুই কিশোর- কিশোরী দেখা করে ঝিকরগাছার ছুটিপুর বাজার জামতলার মোড়ে। দেখা হওয়ার পরে ছেলেটা মেয়েকে হোটেলে নিয়ে যেয়ে দুইটা সিঙাড়া খেতে দেয়। সিঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা অসুস্থ বোধ করে। পরে ছেলেটা একটা ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৯ পূর্বাহ্ন