জেলা বাবুই কার্যালয়ে সামাজিক সংগঠন এইচডিটি এবং বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্বল্প আয়ের দুটি পরিবারের মাঝে টিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সমাজসেবক মোঃ কাইয়ুম হোসেন, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, এইচিডিটর পরিচালক মেহেদী হাসান, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস ও স্বেচ্ছাসেবক মশিউর শান্ত সহ উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ।