শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৩ জানুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন

    পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

    পিরোজপুর ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ও পত্তাশী ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় উদ্দীপন পাড়েরহাট লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখার আয়োজনে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী প্রবীণদের মাঝে ১০০ কম্বল ও ০৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. এম. মতিউর রহমান, চেয়ারম্যান, ইন্দুরকানী উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন।

    উদ্দীপন পিরোজপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম ফরাজী, ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড, পাড়েরহাট ইউনিয়ন পরিষদ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দে, বিশ্ব অধিকারী, শাখা ব্যবস্থাপক, উদ্দীপন লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট সহ উদ্দীপনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, কম্বল ও হুইল চেয়ার বিতরণ শেষে উদ্দীপন স্বাস্থ্য কর্মসূচির সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার পূজা মিস্ত্রী উপস্থিত জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ জানুয়ারী, ২০২৩ ১১:০৯ অপরাহ্ন