শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে গাছ কাটার অভিযোগে আহতের ঘটনায় গ্রেপ্তার ১

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে গাছ কাটার অভিযোগে আহতের ঘটনায় গ্রেপ্তার ১

    শিবগঞ্জে মেহগনি গাছ কাটার অভিযোগে হামলা, মারপিট ও আহতের ঘটনায় আবদুল হামিদ (৬৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর এলাকার শেখটোলা মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি পৌর এলাকার শেখটোলা মহল্লার মৃত নওশাদ আলীর ছেলে। এর আগে শুক্রবার ইমরান আলী বাদি হয়ে চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।

    মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ৮-১০ জনের একটি দল ইমরানের বসতবাড়ির জমিতে ঢুকে মেহগনি গাছ কাটা শুরু করেন। এ সময় ইমরানের মা এমালী বেগম (৫০) ও বোন জোহরা বেগম প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন। পরে চাচা ইসমাইল ও চাচী আইরিন বেগমকেও আহত করা হয়।

    পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, রোববার দুপুরে শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি আবদুল হামিদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৩ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৩ পূর্বাহ্ন