শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জুড়ীতে ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন

    জুড়ীতে ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন শুক্রবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যক্তিগত  অর্থায়নে উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

    এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের এই সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    জুড়ীর উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,  উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

    মন্ত্রী এর পূর্বে বড়লেখা উপজেলার তালিমপুর ইউপির বাংলাবাজার সুজিত মেম্বারের দোকানের সম্মুখ হতে পশ্চিম দ্বিতীয়ারদেহী বিকাশ দাসের বাড়ি পর্যন্ত, উত্তর শাহবাজপুর ইউপির পাল্লারথর চা বাগানের ০১ নং গেইটের পাকা রাস্তা (উত্তর দিক) হতে কুমারশাইল পান পুঞ্জির জেস খাসিয়ার বাড়ি পর্যন্ত, সুজানগর ইউপির সোনাপুর নিশারঞ্জনের বাড়ির সম্মুখের উত্তর পার্শ্ব হতে পশ্চিম দিকে সোনাপুর কামরুল বক্সের বাড়ির শেষ সীমানা পর্যন্ত এবং নিজবাহাদুরপুর ইউপির চান্দগ্রাম আরএইচডি-মাইগ্রাম পাকা রাস্তা হতে মাইজগ্রাম তজমুল আলীর জমি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন