শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিট বেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন

    সিট বেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

    চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধে ভ্রমণ এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।

    ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে, তারা লন্ডনে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছেন। খবর বিবিসির।

    স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডে সফরকালে সিট বেল্ট না পরে চলন্ত গাড়িতে ভিডিও ধারণ করেন ঋষি সুনাক।

    বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মূলত ভিডিও ধারণ করার জন্য তিনি নিজেই সিট বেল্ট সরিয়েছিলেন। সেই ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বিষয়টির জন্য তিনি ক্ষমাও চান।

    ব্রিটেনের আইন অনুযায়ী, চলন্ত গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট না পরাকে অপরাধ হিসেবে ধরা হয়। এক্ষেত্রে তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। আর বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে শাস্তিস্বরূপ জরিমানার পরিমাণ হতে পারে ৫০০ ইউরো পর্যন্ত।

    সরকারে থাকাকালীন ঋষি সুনাক এই নিয়ে দ্বিতীয়বার নির্দিষ্ট শাস্তির নোটিশ পেলেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ন