শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

    বেনাপোল প্রতিনিধি

    ২০ জানুয়ারী, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন

    বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

    যশোরের বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে  প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ইরাদ আলী (৫২) নামে এক মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারী ইরাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
    মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে থানায় মামলা হলে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারকৃত ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

    নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, ইরাদ আলী এর আগে তার বড় মেয়েকেও  উত্ত্যক্ত করত। তাছাড়া এলাকার অনেক নারীদের প্রতি কুদৃষ্টি দিয়ে আসছিলো সে।

    মঙ্গলবার দুপুরে আমার ছোট মেয়েটি স্কুল থেকে বাড়ি আসার পথে মেয়েকে ১০ টাকা দিয়ে লোভ দেখিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে জোর পূর্বক পাশবিক নির্যাতন করে। মেয়েটির আত্মচিৎকারে আশে পাশের মানুষ টের পেয়ে ইরাদ আলীকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের বিষয়টি জানিয়ে বুধবার রাতে বেনাপোল পোর্ট থানায় আমি নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছি।

    এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৩। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দীর জন্য ও ধর্ষণকারী ইরাদ আলীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ জানুয়ারী, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন