পাইকগাছায় পুলিশ জখম করে পালানো আসামী বগুড়া থেকে গ্রেফতার

পাইকগাছা, খুলনা প্রতিনিধি

২০ জানুয়ারী, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

পাইকগাছায় পুলিশ জখম করে পালানো আসামী বগুড়া থেকে গ্রেফতার

পাইকগাছায় পুলিশ জখম করে হ্যান্ডকাপসহ  পালিয়ে যাওয়া আসামী মোজাফফর রহমান (৩৩) কে পুলিশ গ্রেপ্তার করেছেন।  ৪ মাস পর ১৯ জানুয়ারী গভীর রাতে র্যাবের সহযোগিতায় পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান ও  ওসি ( তদন্ত) রফিকুুল ইসলামের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম দু' এএসআই শরিফুল ইসলাম ও গোপাল সাহা বগুড়ার খান সাহেব ইটভাটা থেকে মোজাফফরকে গ্রেফতার করেন। সে উপজেলার গদাইপুরের মটবাটি গ্রামের মোশারফ গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, ইতোপুর্বে ১টি সিআর ও ১ জিআর  মামলায় আদালত  মোজাফফর এর বিরুদ্ধে গ্রেফতারী পরোযানা জারি করেন। এ ওয়ারেন্ট তামিল বা মঠবাড়ীর বাড়ী থেকে মোজাফফরকে গ্রেফতার করলে সে পুলিশের হাতে কামড় দিয়ে জখম করে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পুলিশ আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালানোর ঘটনায় মোজাফফর এর বিরুদ্ধে  ১৭-৯-২২ তারিখে ধারা ১৮৬/৩৩২/৩৫৩/২২৪/২২৫ পেনাল কোর্ড  থানায় মামলা হয,যার নং- ২২ নং। তিনি আরোও জানান, উন্নত প্রযুক্তিতে তাকে বগুড়া থেকে গ্রেফতার করে  হ্যান্ডকাপ উদ্ধার করে  বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২০ জানুয়ারী, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২০ জানুয়ারী, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২০ জানুয়ারী, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২০ জানুয়ারী, ২০২৩ ০৯:১৪ পূর্বাহ্ন