শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএনপির বাস্তব সত্য অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২৬ পূর্বাহ্ন

    বিএনপির বাস্তব সত্য অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: তথ্যমন্ত্রী
    তথ্য মন্ত্রী

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'যেটি বাস্তব ও ধ্রুব সত্য এবং দিবালোকের মতো স্পষ্ট, সেটিকে যখন কোনো রাজনীতিবিদ বা দল অস্বীকার করে, তা শুধু শঠতা নয়, দেশের জনগণের সাথে প্রতারণা করা। বিএনপি এটি করছে এবং আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে তারা যে র‍্যালি করেছে, সেখানেও তারা এমন মিথ্যাচার করেছে।'

    সোমবার বিকেলে ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) শেখ রাসেল মিলনায়তনে এনআইএমসি  এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট- বিসিটিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের  সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, 'আজকে বাংলাদেশ যে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, তা অনেকের পছন্দ নয়।  এজন্যই মির্জা ফখরুল সাহেব বলেছেন, পঞ্চাশ বছরে দেশ না কি আগায় নি, বরং অনেক ক্ষেত্রে পিছিয়েছে। আমি তাকে প্রশ্ন রাখতে চাই, স্বাধীনতার সময় দেশের মানুষের মাথাপিছু আয় ছিল একশ' ডলারের কম, ১৩ বছর আগে ২০০৯ সালের শুরুতে ছিল প্রায় ৬০০ ডলার আর আজকে সেটি চারগুণেরও বেশি বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্র্যসীমার নিচে জনসংখ্যা ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।'

    ড. হাছান বলেন, বিএনপি দেশের নেতৃত্ব দিতে চায়। কিন্তু আমরা ফেসবুকে দেখলাম, সিলেটের সমাবেশে তারা কিভাবে চেয়ার ছোঁড়াছুড়ি করলেন। কে চেয়ারে বসবেন, সেটি নিয়ে যারা এভাবে চেয়ার ছোঁড়াছুড়ি, মারামারি করতে পারে, দেশের চেয়ারে বসা নিয়ে বা বসতে পারলে তারা যে কি করবেন, তা সহজেই অনুমেয়।'

    অবশ্যই রাজনীতিতে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয় এবং সবাইকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে, বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

    এনআইএমসি’র মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য অফিসার বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী বিশেষ অতিথি ও বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো: আবুল কালাম আজাদ স্বাগত বক্তার বক্তব্য রাখেন।

    তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন মঙ্গলবার বিকেলে দু’দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর সমাপ্তি টানার কথা।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর