স্বামীর নির্যাতন: দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

জাগো কণ্ঠ ডেস্ক

১৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

স্বামীর নির্যাতন: দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা

নড়াইলে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক গৃহবধূ। আশংকাজনক অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক সন্তানের জ্ঞান ফিরলেও বাকি দু‘জন অচেতনই আছেন। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এ ঘটনা ঘটে।

স্বামীর নির্যাতন সইতে না পেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি নড়াইল শহরে হোটেলে কাজ করেন। আর স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদি জেলায়। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক রয়েছে। আশংকজনক অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

তাদের মধ্যে বুধবার বিকাল পর্যন্ত ছেলে রাব্বির জ্ঞান ফিরলেও মেয়ে ইলমা ও মায়ের জ্ঞান ফেরেনি।

প্রতিবেশীরা জানান, মিঠু শেখ তার স্ত্রী শিউলি বেগমের (৩২) তেমন খোঁজখবর রাখতেন না। সম্প্রতি স্বামী আরেকটি বিয়ে করায় প্রথম স্ত্রী শিউলি ও তার দুই সন্তানের ভরণপোষণও দিচ্ছিলেন না মিঠু। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে বধুবার সকালে মিঠু তার স্ত্রী শিউলিকে বেদম মারধর করে। নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানসহ মা শিউলি বেগম বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

প্রথমে দুই সন্তানকে বিষপান করিয়ে পরে নিজেও বিষপান করেন ওই গৃহবধূ। মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক রয়েছেন।
 
এ ব্যাপারে সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৯ জানুয়ারী, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ন