জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারী, ২০২৩ ০৮:৩০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের সপ্তম দিনে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধ গবেষক ফেরদৌসী লাকী। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিকালের সেশনে এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য তুলে ধরেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি, বেসরকারি কলেজের ৮০ জন শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। সকালের সেশনে ‘বাংলাদেশের অর্থনীতি: স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থা’ শীর্ষক বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য তুলে ধরেন প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড. মোজাম্মেল হক। এছাড়া ‘আদিবাসী নারী’ বিষয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৮ জানুয়ারী, ২০২৩ ০৮:৩০ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৮ জানুয়ারী, ২০২৩ ০৮:৩০ অপরাহ্ন