এলাকাবাসীর মানববন্ধন

অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ ইলিয়াসুর রহমানের বিরুদ্ধে

জাগো কণ্ঠ ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন

 অগ্রিম টাকা নিয়েও মাহফিলে না আসার অভিযোগ ইলিয়াসুর রহমানের বিরুদ্ধে
এলাকাবাসীর মানববন্ধন

ওয়াজ করার জন্য দাওয়াতের সময় অগ্রিম ৮০ হাজার টাকা নিয়েও ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ উঠেছে ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর বিরুদ্ধে। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জের  এ ঘটনায় অগ্রিম দেওয়া টাকা ফেরত ও বক্তাকে বয়কটের আহ্বান জানিয়ে শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। গত শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের আমতলীতে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শিবগঞ্জের আমতলী এলাকায় মহেশপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করার কথা ছিল ইসলামি বক্তা ইলিয়াসুর রহমান জিহাদীর। আসার কথা বলে অগ্রিম টাকাও নিয়েছেন তিনি। তবে অসুস্থতার কারণ দেখিয়ে মাহফিলে আসতে অস্বীকৃতি জানান। তবে একই সময়ে ওই বক্তা অন্য জায়গায় একটি মাহফিল করেছেন বলে নিশ্চিত হয় এলাকাবাসী।

এ বিষয়ে মাহফিল কমিটির সার্বিক তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বলেন, ইলিয়াসুর রহমান জিহাদী ১৩ তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাহফিল করেন। সে সময় আমরা তার সঙ্গে কথা বলি। তিনি আমাদের কথা দেন এবং ওই মাহফিল মঞ্চেই আমাদের মাহফিলে আসার জন্য মানুষকে দাওয়াত করেন। কিন্তু তিনি আসেননি, যার সব প্রমাণ আমাদের হাতে আছে। তিনি টাকা নিয়েও আমাদের মাহফিলে আসেননি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


মাহফিল কমিটির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম বলেন, আমরা সবাই মিলে ইলিয়াসুর রহমান জিহাদীর সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করি। মাহফিলে আসার জন্য দুবারে আমরা তাকে ৮ৃ০ হাজার টাকা দেই। কিন্তু তিনি মাহফিলে আসেননি। আমরা খবর পেয়েছি তিনি বেশি অঙ্কের টাকা পেয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে মাহফিল করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে ইলিয়াসুর রহমান জিহাদীর কোন বক্তব্য গণমাধ্যম জানতে পারেনি।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২১ ডিসেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২১ ডিসেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

২১ ডিসেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

২১ ডিসেম্বর, ২০২১ ০৭:০৯ পূর্বাহ্ন