শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় অজ্ঞান পার্টির বিভাগীয় প্রধান রেজাউল গ্রেফতার

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ১৮ জানুয়ারী, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন

    পাইকগাছায় অজ্ঞান পার্টির বিভাগীয় প্রধান রেজাউল গ্রেফতার

    পাইকগাছা থানা পুলিশ  বিভাগীয় অজ্ঞান পার্টির মূল হোতা ও হত্যা-ডাকাতি  সহ একাধিক মামলার আসামী রেজাউল গাজী (৪২) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। শুক্রবার গভীর রাতে ওসি জিয়াউর রহমানের নেতৃত্বে এস আই আনজীর হোসেন,তাকবীর হোসাইন, মোস্তাফিজ সহ সঙ্গীয় ফোর্স গড়ইখালীর বগুড়ারচকের শাহদত গাজীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন।  এ সময় তার কাছ থেকে লোহার রড ও ১৮০ পিস চেতনা নাশক ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। রেজাউল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বরকাতুল্লাহ গাজীর ছেলে। পুলিশ মোবাইল সিডিআর যাচাই করে রেজাউল সহ  ইতোপুর্বে  ডুমুরিয়ার দু'বাড়ীতে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনায় জড়িত এ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছেন।

    জানা গেছে, গত ৩ জানুয়ারী রাতে পাইকগাছার গদাইপুরের পুরাইকাটি গ্রামের প্রভাত বিশ্বাস ওরফে ভোলা’র বাড়ীর সদস্যদের খাবারের সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে সকলকে অজ্ঞান করে স্বর্ণ, টাকা সহ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রভাত বাদী হয়ে থানায় মামলা করেন,যার নং- ১৪, তাং ১০-১-২৩।

    পুলিশের তদন্তে জানাগেছে, পাইকগাছায় গ্রেফতারকৃত দুধর্ষ রেজাউল ও ডুমুরিয়ায়  থানায় গ্রেফতারকৃতরা পুরাইকাটির প্রভাত বিশ্বাসের বাড়ীতে সংগঠিত ঘটনার সন্ধিগ্ধ আসামী। এ চক্রটি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা, খুলনা, যশোর সহ বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত ভাবে চুরি-সহ নানাবিধ অপরাধ করে আসছিল। এ চক্রটি ভারতীয় ২ মিঃ গ্রাম চেতনা নাশক ঔষধ বা ট্যাবলেট রান্না ঘরের পাত্রে রাখা হলুদের সাথে মিশিয়ে দিয়ে ওথ পেতে থাকে। রাতের খাবার খেয়ে ঐ পরিবারের সকলে অজ্ঞান হয়ে পড়লে এ চক্রটি বাড়ীর স্বর্ণ, টাকা সহ সহায় সম্পদ চুরি করে পালিয়ে যায়।

    এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পাইকগাছাসহ বিভিন্ন স্থানের বাড়ীতে অজ্ঞান করে সর্বস্ব চুরির ঘটনায় জড়িত মূলহোতা রেজাউল গংদের জড়িত থাকার পর্যাপ্ত প্রমান রয়েছে। তিনি আরোও জানান, রেজাউল গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া ডুমুরিয়া থানায় গ্রেফতারকৃতদের পাইকগাছা থানায়  প্রভাত বিশ্বাসের দায়ের করা মামলায় শোন এ্যারেস্ট দেখানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৮ জানুয়ারী, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৮ জানুয়ারী, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৮ জানুয়ারী, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৮ জানুয়ারী, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ন