শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু পরিষদের কম্বল বিতরণ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু পরিষদের কম্বল বিতরণ উদ্বোধন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর রাজনৈতিক সহযোদ্ধা এস এ মালেক স্মরণে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার এক হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

    সংক্ষিপ্ত বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক বলেন, দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন অনুসরণ করতে হবে। জাতির পিতার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল উল্লেখ করে তিনি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) প্রধান পৃষ্ঠপোষক ডাঃ মোঃ আব্দুল ওয়াদুদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফারুক, বিএপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শামসুদ্দিন ইলিয়াস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডাঃ শেখ আবদুল্লাহ আল মামুন এবং সমাজসেবী মতিউর রহমান লাল্টু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

    এর আগে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান অধ্যাপক আরেফিন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন।

    পরে অধ্যাপক আরেফিন জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন