শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    মোঃ আসাদুজ্জামান মবিন কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৬ জানুয়ারী, ২০২৩ ১০:৫০ অপরাহ্ন

    তাড়াইলে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    কিশোরগঞ্জের তাড়াইলে স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

    ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর  সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া ও তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান।

    অনুষ্ঠানে বক্তব্য শেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জানুয়ারী, ২০২৩ ১০:৫০ অপরাহ্ন