শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৮ হাজার শীতবস্ত্র বিতরণ যুবলীগের

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জানুয়ারী, ২০২৩ ০৯:২৯ পূর্বাহ্ন

    সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৮ হাজার শীতবস্ত্র বিতরণ যুবলীগের

    আওয়ামী যুবলীগ সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে।

    যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি রোববার, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্পটে ৮ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ।

    যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২ টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম মাঠে, দুপুর ২ টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে, বিকাল সাড়ে ৩ টায় পঞ্চগড় জেলার সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে এবং বিকাল ৫ টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্পটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেন, দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ মানুষের পাশে দাঁড়ায়। আজকের এই শীতবস্ত্র বিতরণ তার উজ্জ্বল দৃষ্টান্ত। যুবলীগ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিএনপি-জামাত তখন দেশধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।

    শীতবস্ত্র বিতরণকালে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১৬ জানুয়ারী, ২০২৩ ০৯:২৯ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১৬ জানুয়ারী, ২০২৩ ০৯:২৯ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১৬ জানুয়ারী, ২০২৩ ০৯:২৯ পূর্বাহ্ন